দৌলতপুর প্রতিনিধি : “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭” ও “ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮” খুলনা বিভাগের পরপর দু’বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের মো.আশরাফুল ইসলাম। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার
আলারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা খুলনা বিভ্াগ, খুলনা স্বাক্ষরিত পত্রে গত
২২ অক্টোবর,২০১৮ ইং তারিখে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করেন। সোমবার (৫ নবেম্বর) শিক্ষক
আশরাফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের নিকট এ তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় পর্যায়ে
প্রতিযোগিতার পর্বে রয়েছেন। এর আগে তিনি ২০১৭ সালে ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও
তিনি দৌলতপুর উপজেলা পর্যায়ে ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে পর পর তিন’বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মো.আশরাফুল ইসলাম ১৯৭৭ সালের ১৮ আগস্ট দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে জম্মগ্রহণ করেন।
তাঁর বাবা ছহির উদ্দিন ও মা জমেলা খাতুন।
এক সন্তানের জনক এ শিক্ষক তাঁর সকল মেধা মননে এ অর্জনকে কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে এবং দেশের কল্যাণে যাতে
আরো ভূমিকা রাখতে পারেন এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন সে জন্যে সকলের দোয়া কামনা করেছেন। সেই
সাথে আলারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে তিনি এলাকাবসীর সহযোগীতা কামনা করেছেন।
দু’বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৫, ২০১৮, ২:০০ অপরাহ্ণ • ১২ বার পঠিত






