আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

দৌলতপুরে দূর্গম চর থেকে মৃগী রোগীর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দূর্গম চর রামকৃষ্ণ পুর ইউনিয়নের
পদ্মা নদীর মাঝে সোনা তলা চর এলাকা থেকে এক মৃগী রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে ৬ নভেম্বর সকাল ১০ টার দিকে এলাকার সোনা তলা
চরে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়, পুলিশ লাশ টি উদ্ধার
করে থানায় নিয়ে আসলে বিকেল ৪ টার দিকে লাশের পরিচয় পাওয়া যায়। জানাগেছে সে
রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের শাহাদ উদ্দীনের ছেলে রবিউল (৩৮)। রবিউল মৃগী
রোগী ছিল, যার কারণে চরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাগেছে
সে সকাল ৯ টার দিকে বাড়ী থেকে বের হয়ে এসে দুপুরে বাড়ী ফিরে না এলে বাড়ীর লোক জন
খোঁজ খবর নিতে গিয়ে তার পরিচয় মেলে। এ ব্যাপারে দৌলতপুর থানা লাশের সুরতহাল রেকড
করে, আত্বীয়দের কাছে সন্ধ্যায় হস্তান্তর করেছে।