আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:আশুলিয়ায় এক নারী গার্মেন্ট শ্রমিককে ভারতে পাচারকালে পাচার চক্রের ৪
সদস্যকে আটক করেছে থানা পুলিশ এবং ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় একটি কাউন্টারে টিকেট
কেটে ভারতে মরিয়ম (২০) নামের এক নারীকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।
আটককৃতরা হলো-মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চরকাটারী এলাকার
কানিজ মোল্লার ছেলে আহম্মদ আলী (৩৫), একই জেলা ও থানার বাকুটিয়া এলাকার
আদম আলী শেখের ছেলে জব্বার শেখ (৩২), একই এলাকার ইউছুফ মোল্লার ছেলে
সুরুজ মোল্লা(২৮) ও ওই এলাকার চরকৃষ্ণপুর এলাকার নুর হাদির ছেলে আলী
হোসেন (৫০)।
এদিকে এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার
ইন্সপেক্টর (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে
ভারতে পতিতাবৃত্তি কাজে পাচারের উদ্দেশ্যে নবীনগরে একটি বাস কাউন্টারে
কতিপয় পাচারকারি এক নারীকে নিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই
নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ৪ পাচারকারিকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগি মরিয়ম বলেন, সে একমাস আগে মাদারীপুর থেকে আশুলিয়ার
গাজীরচট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। কিছুদন পরে গাজীরচট ইউনিক
এসবি পোশাক কারখানায় হেলপার পদে চাকুরি নেন। কারখানায় চাকুরি করে
তাসলিমা (২৬) নামে এক নারীর সাথে তার পরিচয় ও বান্ধুত্ব হয়। তাসলিমা তাকে
জানায়, তার বোনের বাড়ি ভারতে এবং তার বোন অসুস্থ তাকে দেখতে যাবে ।
তাসলিমার অনুরোধে ৩দিনের জন্য সে ভারতে যেতে সম্মত হন। বুধবার বেলা ১২টায়
মরিয়ম ও তাসলিমা মিলে রওয়ানা হয়ে নবীনগর বাস কাউন্টারে গিয়ে টিকেট
কাটেন। এসময় আরো ৪ জনের সাথে তাসলিমা তাকে পরিচয় করে দেন এবং বাসে
ওঠেন। এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাসলিমা সড়ে পড়েন। পুলিশ
মরিয়মকে উদ্ধার করে এবং ওই ৪ নারী পাচারকারি দলের সদস্যকে আটক করে। এদের
মধ্যে একজন আলী হোসেন। তার কাছে ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র নম্বর
এনআরসি-১০১৫৮৯০ পাওয়া গেছে।
আশুলিয়ায় নারী পাচার চক্রের ৪ সদস্য আটক
Catagory : ঢাকা, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৮, ২০১৮, ৬:০৯ অপরাহ্ণ • ৫ বার পঠিত






