দৌলতপুর প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর
ব্লকে উচ্চ ফলনশীল ধান ব্রি-৭১ এর নমুনা শষ্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি
থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভুতি ভুষন সরকার, বিশেষ
অতিথি থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিভাষ চন্দ্র
সাহা, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ,কে,এম কামরুজ্জামান, কৃষিসম্প্রসারণ
কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সহকারী কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, উপ-
সহকারী কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলী, ইউপি সদস্য মোঃ হাফিজুর
রহমান। উৎপাদন,ফলন ও কর্তনসহ নতুন জাতের এ ধান সম্পর্কে কৃষকদের মাঝে ব্যাপক
আলোচনা করা হয়। অনুষ্ঠানে অত্র এলাকার কৃষক সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দৌলতপুরে উচ্চ ফলনশীল ধান ব্রি-৭১ জাতের ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৮, ২০১৮, ৫:২৪ অপরাহ্ণ • ৩ বার পঠিত






