আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জে দু:সাহসিক চুরি ॥ আতংকিত ব্যবসায়ীরা 

এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের আজহার এন্টারপ্রাইজ নামীয় একটি ইলেকট্রনিক্স দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। এতে এলইডি টিভি, সাউন্ডবক্স, মোবাইল ফোনসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি গত বুধবার দিবাগত ভোর রাতে ঘটে।
সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ষ্টেশন রোডস্থ ইলেকট্রনিক্স দোকান আজহার এন্টার প্রাইজের পিছন দিকের টিনের চালা কেটে চোর ভিতরে প্রবেশ করে এবং দোকানে রক্ষিত মুল্যবান ইলেকট্রনিক্স মালামাল- ৭টি এলইডি টিভি, ২টি সাউন্ডবক্স ও ১৭টি মোবাইল চুরি করে নিয়ে যায়। যার বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা বলে দোকানের মালিক আনহার উদ্দীন জানান। ঘটনার খবর পেয়ে বৃহষ্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এদিকে চুরির ঘটনায় ভানুগাছ বাজারের ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।