আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

রোববার নির্বাচন নিয়ে অবস্থান জানাবেন ড. কামাল

তফসিল ঘোষণার তিনদিন পর রোববার দুপুরে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে নিজের অবস্থান জানাবেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে তার বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে বিস্তারিত জানানো হবে।এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে।জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আর তো বেশি সময় নেই, সব কালকে (রোববার) জানানো হবে। নিজ দলের সবার সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’এ সময় সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক থেকে আমাকে ফোনে জানানো হয়েছে আলোচনা চলছে, খুব ভালো আলোচনা চলছে।তফসিল ঘোষণার আগে একাধিকবার নির্বাচন কমিশনে গিয়ে তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তা অগ্রাহ্য করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।এর আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবিতে ক্ষমতাসীন জোটের সঙ্গে দুই দফায় সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে কোনো ফলাফল ছাড়াই ওই সংলাপ শেষ হয়।চ্যানেল আই