আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিদ্ধান্ত বদল করলেন সাকিব আল হাসান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার  সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই। এর আগে সাকিব নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, ‘তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন।’এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার কথা রয়েছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। রবিবার সকালে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।শনিবার( ১১ নভেম্বর) সকালে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় আওয়ামী লীগ অফিসে। এ সময়, অনেকটা আকস্মিকভাবে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়- জাতীয় ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় খুব শিগগিরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। দলীয় সূত্র পরে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে জানিয়েছে- রোববার সকাল সাড়ে ১০টায় সাকিব মাগুরা থেকে এবং মাশরাফী নড়াইল থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনবেন।যদিও মাশরাফী ও সাকিব আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানাননি। এ নিয়ে আলোচনা-সমালোচনায় সরব হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গণ। তবে সবাইকে চমকে দিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন সাকিব।এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সাকিব-মাশরাফি দুজনই কাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাঁদের দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।’কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন।তাদের দুজনেরই যেহেতু ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে তাই নির্বাচনে অংশ নিলে কোনো সমস্যা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে চলতি বছরের মে মাসে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, খেললে সমস্যা কী? আমিও নির্বাচন করি, আবার ক্রিকেটের সঙ্গে আছি।somoynews.tv