আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ঘুমন্ত অবস্থায় থাকা আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে মেঝো ভাই। পরে সে নিজেই অস্ত্র হাতে থানায় হাজির হয়ে আতœসমর্পন করেছেন। শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার নিহত আবু তাহেরের ঘরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের ও হত্যাকারী জাহিদ উভয়ে আশুলিয়ার কাইচাবাড়ির এলকার ফজল রকমানের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড় ভাই আবু তাহেরের কাছে মেঝো ভাই জাহিদ জমি দাবী করছিল। এ ব্যাপারে আশুলিয়ার থানার এসআই সহিদুল ইসলাম (পিপিএম) জানান, রাত ৯ টার দিকে ধারালো দা হাতে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে বলেন, সে তার আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় এবং হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমি সংক্রান্ত দন্ধ নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়ায় আপন ভাইকে কুপিয়ে হত্যা






