আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিএনপির শাস্তি চান এইচটি ইমাম

শান্তির কথা বলে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম দলটির বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন।বুধবার রাজধানীর নয়া পল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি আচরণবিধি লংঘন করেছে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে শাস্তি দাবি করেন তিনি।সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে এক বৈঠক শেষে  এসব কথা জানান এইচটি ইমাম।তিনি বলেন, বিদেশিদের সুযোগ-সুবিধা দেখে বিএনপির নির্বাচন পিছিয়ে দেবার দাবি হাস্যকর।ুএর আগে এইচটি ইামামে নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক বসে।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।্চটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন মশিউর রহমান, দীপু মনি, ফজিলাতুন নেসা বাপ্পি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, কাজী ইমাম, রশিদুল আলম, সেলিম মাহমুদ, মারুফা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান ও মোস্তাফিজুর রহমান বাবলা । চ্যানেল আই