আজ-  ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর «» তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে «» মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক। «» দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব «» কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত «» মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ «» বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা «» রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক «» এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠের সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি «» কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেশ কয়েকটি মামলার আসামি মো. তাজেল (৩৬) নিহত হয়েছে।

তাজেল উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের দীন ইসলাম ওরুফে এলাহী খোরশেদের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিকে বাড়ৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তাজেলকে যশোরের মনিরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাজেলের দেয়া তথ্য মতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ।

‘‘সেখানে পৌঁছানোর পর পুলিশের গাড়িতে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাজেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

এ ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ৩টি ছোরা উদ্ধার করে পুলিশ।

তাজেলের বিরুদ্ধে শ্রীনগর, নবাবপুরসহ আশেপাশের বিভিন্ন থানায় দু’টি অস্ত্র, দু’টি ডাকাতি, একটি দস্যুতা, একটি খুন, একটি মাদকসহ ১০টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।