সিলেট সদর উপজেলার মেজরটিলা মুহাম্মদপুর গ্রামের তিন ইয়াবা ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। গত ১৩ নভেম্বর ঐ গ্রামের মৃত জামাল উদ্দিন পুত্র ছাত্রলীগ নেতা মো. রাসেল মিয়াকে মিথ্যা ঘটনা সাজিয়ে ইয়াবা দিয়ে আটক ও মারধরের ঘটনার পর ঐ তিন পরিবারের বিরুদ্ধে একাট্টা হয়েছে এলাকাবাসী। মুহাম্মদপুর গ্রামে পুরনো ইয়াবা ব্যবসায়ী রাজিম ও তার পরিবার। বর্তমানে তার সাথে যুক্ত হয়েছেন ঐ গ্রামের তারু মিয়া, মালেক মিয়া ও আলেক মিয়ার পরিবার। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ও এলাকা থেকে তাদের তাড়িয়ে দিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মুহাম্মদপুর এলাকার মানুষজন শনিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় এক
প্রতিবাদ সভা করেন।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজিম ও পরিবার দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। এতোদিন তা গোপনে ছিল। বর্তমানে রাজিম তার ব্যবসা বড় করতে বাচ্চাদেরও ইয়াবা সেবনে আসক্ত করছে। ইয়াবা আসক্তদের কাছে ইয়াবা পৌছে দিতে সে এলাকার শিশুদের ব্যবহার করে আসছে। রাজিমের এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেন ছাত্রলীগ নেতা মো. রাসেল মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল মিয়াকে গত ১৩ নভেম্বর সকাল ৭টায় গ্রামের আলেক মিয়ার বাড়ির পাশে ঢেকে নিয়ে ইয়াবা দিয়ে তাকে আটক করে ও বেধরক মারধর করে। তাদের বেধরক মারধরে গুরুতর আহত হলে রাসেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
রাজিমের সাথে এসময় এলাকার তারু মিয়া, মালেক মিয়া, আলেক মিয়ার পরিবারও জড়িত ছিল। হামলার ঘটনার পর থেকে ইয়াবা ব্যবসায়ীরা ঘর দরজায় তালা মেরে চলে গেছে। তাই মুহাম্মদপুর গ্রামকে মরণব্যাধি ইয়াবা থেকে রক্ষা
করতে তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি প্রতিবাদ সভায় থেকে জোর দাবি জানানো হয়।
সিলেটে তিন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার, রাজনীতি, সিলেট | তারিখ : নভেম্বর, ১৭, ২০১৮, ২:৫৩ অপরাহ্ণ • ৫ বার পঠিত






