রোকনুজ্জামান কুষ্টিয়া॥শিক্ষকদের বৈশাখি ভাতা ও ইনক্রিমেন্ট দেয়ায় কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ সকালে আনন্দ র্যালি করেছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। র্যালিটি পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কলোকাকোলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেব-উন নেসা সবুজ। সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির বিভিন্ন শিক্ষকগন। র্যালিতে শিক্ষক সমিতির প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






