আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

তারেকের ভিডিও কনফারেন্স নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার বোর্ডে ভিডিও কনফারেন্সে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারে অংশ নেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: একজন দণ্ডিত, পলাতক আসামি ভিডিও কনফারেন্সে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নিতে পারে কি না এ ব্যাপারে ইসি’র দৃষ্টি আকর্ষণ করছি।

বিএনপির দলীয় মনোনয়ন বোর্ডের অন্যন্যা সদস্যদের সঙ্গে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছেন।বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে সাক্ষাতকার শেষে বের হয়ে জানিয়েছেন দিনাজপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজরুল ইসলাম।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাতকার বোর্ডে আছেন। মনে হচ্ছিল তিনি সরাসরি উপস্থিত আছেন। তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন। মাঝে মধ্যে মনে হলে কাউকে কাউকে প্রশ্নও করছেন।

মনজরুল ইসলাম বলেন, যেমন আমাকে প্রশ্ন করেছেন তিনি৷ বর্তমান দিনাজপুরে রাজনৈতিক পরিস্থিতি জানতে চান এবং ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। আমি উত্তর দিয়েছি।

এই মনোনয়ন প্রত্যাশী জানান, মূলত স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যাটিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন এবং বিভিন্ন প্রশ্ন করছেন। চ্যানেল আই