আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

দৌলতপুরে প্রথম দিনের প্রাথমিক সমাপনী পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে প্রথম দিনের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১টায় সুষ্ঠ ভাবে শেষ হয়েছে। দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা
অফিসার মোঃ জয়নাল আবেদীন জানান মোট ২৪টি কেন্দ্রে ৮,৯৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও ১৫৬ জন অনুপস্থিত রয়েছে, তবে প্রথম দিনের ইংরেজী পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। পিয়ারপুর
ইউনিয়নের কামাল পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ইউনিয়নের ২২টি সরকারী ও বে-সরকারী বিদ্যালয়ের মোট ৭৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণের কথা থাকলেও ১০ জন অনুপস্থিত রয়েছে। বিচারিক দায়ীত্বে নিয়োজিত উপজেলা মৎস অফিসার খন্দকার শাহিদুর রহমান,হল
সুপার গোলাম কিবরিয়া ও কেন্দ্র সচিব কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আলী আকবর জানান এখানে সুষ্ঠ ভাবে শান্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। জানাগেছে সারা দেশে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে
এবং আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা শেষ হবে