দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে টোল ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ, পুড়ে ছাই টোল ঘর। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। টোল ঘরের মালিক সোনাতলা গ্রামের, মতিউর রহমানের ছেলে সোহেল রানা বুলেট জানান, পূর্ব শত্রুতার জের ধরে রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মন্ডলের এর নেতৃত্বে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভিলেন,রিমেল,জয়না, জহিরুল সহ আর অনেকে মিলে চিলমারি গুজার ঘাট-১ খেয়া ঘাটের টোল আদায়ের ঘরে রবি বার রাত অনুমানিক ৭ঃ৪৫ সময় ভাঙ্গচুর করে ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আমার লোক জনকে খুন জখমের হুমকি দিয়ে চলে আসে।
এর আগেও চেয়ারম্যান আমাকে সহ আমার লোক জনকে ঘাট নিয়ে তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে মার পিট করেছে। সোহেল রানা আরো জানান, গত ৩০ শে জুন
জোর করে ঘাট দখোল করতে চাইলে আমরা বাঁধা দিলে আমাকে সহ আমার লোক জনের উপর সিরাজ চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করে আমাকে গুরুতর যখম করে, এ নিয়ে মামলা চলমান আছে। এ বিষয়ে সিরাজ চেয়ারম্যান সহ আট জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।
দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে টোল ঘরে আগুন
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৯, ২০১৮, ৩:৩২ অপরাহ্ণ • ০ বার পঠিত






