আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ০৩ প্রতিষ্ঠানের জরিমানা

 রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ায় বাজার অভিযানে মুল্য তালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান ৷ তিনি জানান, মুল্য তালিকা না থাকার অপরাধে পৌর বাজারের নিউ সাদেক এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং নারিকেল তলা এলাকার এস এম ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং একই এলাকার মিতালী এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন