আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

দৌলতপুরে আওয়ামীলীগের বাদশাকে মনোনয়নের খবর চুড়ান্তের পর বিক্ষোভ মিছিল আগুন জ্বালিয়ে

 রাস্তা অবরোধ ॥ মনোনয়ন প্রত্যাহারের দাবী
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ও আল্লারদর্গা বাজারে আওয়ামী লীগের সরোয়ার জাহান বাদশাকে মনোনয়নের খবর চুড়ান্তের পরপরই এলাকার আওয়ামীলীগ সমর্থকরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেয়।২৫ নভেম্বর বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়নের খবর চুড়ান্তের পরপরই আওয়ামীলীগ সমর্থকরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারাগুনিয়া ও আল্লারদর্গা বাজারে মনোনয়ন প্রত্যাহার করার দাবীতে বিক্ষোভ
মিছিল করে, তাদের দাবী জন বিচ্ছিন্ন ব্যাক্তিকে যে মনোনয়ন দেওয়া হয়েছে তা জননেত্রী শেখ হাসিনাকে প্রত্যাতার করে নিতে হবে। এ সময় সকল যান বহন বিকেল ৩টা থেকে রাত ৭ টা পর্যন্ত এ রির্পোট লেখা পর্যন্ত বন্ধ ছিল। পুলিশ ঘটনা স্থলে এসে মুর্তির মত দাঁড়িয়ে ছিল, ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তা অবরোধের কারণে আল্লারদর্গা নাসির নগর থেকে ফেরত চলে যায়, সমস্ত দৌলতপুর ও বড় বড় বাজার গুলি আতংকে দোকানপাট বন্ধ হয়ে যায়। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সরোওয়ার জাহান বাদশা ২৫ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে দলীয় চুড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চুড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করে। দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিয়েছেন