রাস্তা অবরোধ ॥ মনোনয়ন প্রত্যাহারের দাবী
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ও আল্লারদর্গা বাজারে আওয়ামী লীগের সরোয়ার জাহান বাদশাকে মনোনয়নের খবর চুড়ান্তের পরপরই এলাকার আওয়ামীলীগ সমর্থকরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেয়।২৫ নভেম্বর বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়নের খবর চুড়ান্তের পরপরই আওয়ামীলীগ সমর্থকরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারাগুনিয়া
ও আল্লারদর্গা বাজারে মনোনয়ন প্রত্যাহার করার দাবীতে বিক্ষোভ
মিছিল করে, তাদের দাবী জন বিচ্ছিন্ন ব্যাক্তিকে যে মনোনয়ন দেওয়া হয়েছে তা জননেত্রী শেখ হাসিনাকে প্রত্যাতার করে নিতে হবে। এ সময় সকল যান বহন বিকেল ৩টা থেকে রাত ৭ টা পর্যন্ত এ রির্পোট লেখা পর্যন্ত বন্ধ ছিল। পুলিশ ঘটনা স্থলে এসে মুর্তির মত দাঁড়িয়ে ছিল, ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তা অবরোধের কারণে আল্লারদর্গা নাসির নগর থেকে ফেরত চলে যায়, সমস্ত দৌলতপুর ও বড় বড় বাজার গুলি আতংকে দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সরোওয়ার জাহান বাদশা ২৫ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে দলীয় চুড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চুড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করে। দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিয়েছেন
দৌলতপুরে আওয়ামীলীগের বাদশাকে মনোনয়নের খবর চুড়ান্তের পর বিক্ষোভ মিছিল আগুন জ্বালিয়ে
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৫, ২০১৮, ১:১০ অপরাহ্ণ • ৫ বার পঠিত






