রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের আলামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত অস্ত্র-গুলি সহ মডেল থানা পুলিশের হাতে আটক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের আলামপুর বানিয়াপাড়া পশুহাটের পাশে এনামুলের চায়ের দোকানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমি ও এসআই তারেক সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। আমরা ডাকাতদলকে চারদিক থেকে ঘিরে ফেলি এবং তাদের মধ্যে ৬ জনকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও কয়েকজন পালিয়ে য়ায়। পলাতক ডাকাতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আটককৃত ৬ ডাকাতের কাছ থেকে
একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ডাকাতি, ছিনতাই ও মোটরসাইকেল চুরির সাথে জড়িত।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার গোয়ালবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে ঝন্টু মিয়া (৪০), মহেশপুর থানার গোপালপুর স্কুলপাড়া এলাকার আবুল কালামের ছেলে মিকাইল হসেন (৩৬), কোটচাঁদপুর থানার ইকবাল হোসেনের ছেলে মামুন আল হাসান (৩৫), কোটচাঁদপুর কলেজপাড়া এলাকার আবু তালেব কারিগরের ছেলে লাভলু (২৫) সকলের জেলা ঝিনাইদাহ, রাজাপুর এলাকার শওকত আলী মণ্ডলের ছেলে আতিয়ার রহমান ওরফে আতিয়ার (৩২) ও আকন্দবাড়িয়া এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিলন হসেন (৩০) এদের জেলা চুয়াডাঙ্গা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।






