দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত পিপিএম। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি দৌলতপুর থানা পরিদর্শন করেন। এসময় তিনি প্রথমে থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকল অফিসার ফোর্সকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে এবং দৌলতপুর একটি বড় সীমান্ত এলাকা, এখান থেকে সন্ত্রাশ, মাদক সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডকে নির্মুল করতে হবে, যাতে করে দৌলতপুরকে সন্ত্রাশ ও মাদক মুক্ত এলাকা উপহার দেওয়া যায়, অপরদিকে অস্ত্র ও মাদক উদ্ধারে নবাগত ওসি নজরুল ইসলামের প্রতি সন্তুস প্রকাশ করেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দীক, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেনসহ থানার সকল অফিসার ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আমরা জনগণকে আইনী সহযোগীতা দিয়ে থাকি এবং পুলিশ জনগণের বন্ধু তা আমরা সাধারণ মানুষের মধ্যে প্রমাণ করে দিতে চাই। তিনি বলেন যে কোন অপরাধ মুলক চিত্র চোখে পড়লে সঙ্গে সঙ্গে থানায় জানানোর জন্য জনসাধারণের প্রতি আওহোবান জানান। দৌলতপুরের সাধারণ জণগনের জন্য থানার দুয়ার সব সময় খোলা থাকবে, মাদক, বাল্যবিবাহ, সম্পর্কে সবাই কে সচেতন থাকতে হবে।
দৌলতপুর থানা পরিদর্শন- কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ৬:২০ অপরাহ্ণ • ৫ বার পঠিত






