গ্রেপ্তারি পরোয়ানা থাকা রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার, রাজনীতি, সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ২, ২০১৮, ৮:০৯ পূর্বাহ্ণ • ৬ বার পঠিত
শুধু মনোনয়ন প্রত্যাশীরা নয়, গ্রেপ্তারি পরোয়ানা আছে এমন সব রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। এর বাইরে কেউ নয় বলে আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।বিএনপির প্রার্থীদের গ্রেপ্তারের নামে হয়রানির অভিযোগকে দলটির একটি রাজনৈতিক অপকৌশল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে মাদক পাচার বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে শনিবার বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, নজরুল ইসলাম খানসহ বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন।বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশে প্রার্থীদের গণগ্রেপ্তার চলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণগ্রেপ্তার বন্ধ করার উদ্যোগ নিলে কিছুটা হলেও নির্বাচনী পরিবেশ ফিরত বলে মন্তব্য করেন তারা।এসময় বিএনপি নেতারা বলেন: দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই। সরকার নিজেদের লোক দিয়ে পাতানো নির্বাচন করার আয়োজন করছে বলেও তারা অভিযোগ করেন।চ্যানেল আই







