আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারীর মৃত্যু

পাবনা সদর উপজেলার নূরপুর বাইপাস মোড়ে চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারী ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন(৫০), আটলংকা গ্রামের উম্বর আলীর ছেলে আহম্মদ আলী(৪৮) ও জগতলা গ্রামের মো: সোহরাবের ছেলে শহীদ(৪৫)। গুরুতর আহত অপর শ্রমিক মো: জফির(৬০)কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জফির চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের মো: হোসেন মন্ডলের ছেলে। হতাহতদের সবাই পেশায় দিনমজুর।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, সকালে কাঠের গুঁড়ি ভর্তি করে একটি ট্রাক (যশোর-ট-১১৩৭৫১) পাবনা শহর থেকে যশোরে যাচ্ছিল। সকাল ৬টার দিকে ট্রাকটি পাবনা শহরতলীর নূরপুর বাইপাস মোড়ে ( এআর সিমেন্ট কারখানার কাছে) পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। এসময় ট্রাক থেকে কাঠের গুঁড়ির দড়ি ছিঁড়ে পথচারীদের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হন। তারা কাজের সন্ধানে পাবনা শহরে যাচ্ছিলেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতালে নিয়ে যায়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় পাবনা ফায়ার স্টেশন।পাবনা থানার ওসি (তদন্ত) মো: জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।চ্যানেল আই