আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল

কুষ্টিয়া খোকসায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান কুষ্টিয়া॥২৭ তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন সভাপতিত্বে র‍্যালি অনুষ্ঠানে নেত্বিত্ব দেন। উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার খোকসা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসলাম মোল্লা সহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধীরা উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করে। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনায় স্থান পায়। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার বলেন, আমার উপজেলার সকল মানুষের বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধানকল্পে আমার দরজা খোলা থাকবে।