আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রোহিঙ্গাদের ও স্থানীয়দের যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাবে: মার্কিন রাষ্ট্রদূত

সরওয়ার আজম মানিক//বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বিপুল পরিমাণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। কিভাবে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এবং পরিবেশ ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যুক্তরাস্ট্র সরকার সহায়তা করবে। কেবলমাত্র শুধু রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যাহত রাখবে।মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন স্থাপিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বসত ভিটায় ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছামূলক। নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ অব্যাহত রেখেছে।এর আগে সকাল সাড়ে ৯ টায় বিমান যোগে তিনদিনের সফরে তিনি কক্সবাজার পৌঁছান। দুপুর ১২টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম তুমব্রু সীমান্তের কোনার পাড়ার শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেন।

এরপর তিনি দুপুর দেড়টার দিকে বালুখালী ট্রানজিট ক্যাম্প, আড়াইটায় কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি নির্যাতিত রোহিঙ্গা, ক্যাম্পে দায়িত্বরত সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন।