আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

কুষ্টিয়ায় ৪টি আসনে প্রতীক পেলেন যারা

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর অনুকুলে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আসলাম হোসেন। সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থী ও তাঁর মনোনীত ব্যক্তির হাতে নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেন।কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা-নৌকা, বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ, বাদশার পক্ষে মনোনীত প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। আশরাফুজ্জামান (বিএনএফ) টেলিভিশন, মাওলানা নাজমুল হুদা (ইসলামী আন্দোলন) হাতপাখা, (জাতীয় পার্টি এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল লাঙ্গল প্রতীক পেয়েছেন।কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আহসান হাবিব লিংকন জাতীয় পার্টি (ঐক্যফন্ট কাজী জাফর) ধানের শীষ, মহাজোট প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনু-নৌকা, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু-চাকা, বিএনএফের সাইফুল ইসলাম-টেলিভিশন, এনপিপির মোহাম্মদ সোহাগ হোসেন-অম, সিপিবির ওয়াহিদুজ্জামান-কাঁসতে, মোজাম্মেল হক (ইসলামী আন্দোলন) হাতপাখা ও মারফত আলী মাষ্টার (মুসলীম লীগ)-হারিকেন কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ-নৌকা, হানিফের পক্ষে মনোনীত প্রতিনিধি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। বিএনপির জাকির হোসেন সরকার-ধানের শীষ, সম্মিলিত বাম দল (বাসদ) শফিকুর রহমান শফি-মই, বিএনএফের আশাদুল হক-টেলিভিশন, (এনপিপি) উজ্জল আহসান-আম, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম-হাতপাখা প্রতীক পেয়েছেন।কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ-নৌকা, বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ র“মী-ধানের শীষ, জাতীয় পার্টি (জাপা-এরশাদ) আশারফুল হক লাঙ্গল, এনপিপির তাছির উদ্দিন-আম, বিএনএফের আওলাদে পীরজাদা ইদ্রীস-টেলিভিশন ও ইসলামী আন্দোলনের হাজী এনামুল হক-হাতপাখা প্রতীক পেয়েছেন।