মৌলভীবাজার প্রতিনিধি//শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক স্বর্ণপদক জয়ী ইউনিয়ন চেয়ারম্যান আফজল হোক হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।আজ বুধবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার আশরাফুর রহমান তাঁর কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আফজল হক এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।এ সময় আফজল হক বলেন, জনগণ এখন পরিবর্তনের পক্ষে। জনগণ চায় পর্যটন রাজধানীখ্যাত শ্রীমঙ্গল উপজেলার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় নতুন যোগ্য নেতৃত্ব আসুক। তিনি জানান দলমত নির্বিশেষে সাধারণ ভোটারা আমাকে সমর্থন দিয়ে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি বলেন, এর আগে আমি শ্রীমঙ্গল তিন নং সদর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম! এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান এর স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক পেয়েছিলাম!তিনি শ্রীমঙ্গল উপজেলার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফজল হক এর মনোনয়ন পত্র বৈধ
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : ফেব্রুয়ারি, ২০, ২০১৯, ৩:৪৮ অপরাহ্ণ • ০ বার পঠিত






