আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী দল’ ঘোষণা করলো যুক্তরাজ্য

লেবাননভিক্তিক সংগঠন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। ইরান ও তার মিত্র দেশগুলোকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্য এর আগে লেবানিজ শিয়া দল এবং রাজনৈতিক শাখাগুলোর মধ্যে পার্থক্য তুলে ধরে। সেখানে লেবাননের সংসদে থাকা ১৩ মন্ত্রীর কথাও উল্লেখ করা হয়েছিলো।

এ নিয়ে সদ্য প্রকাশিত এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চাপে রাখতে বলেছেন, এখন পুরো দলটিকেই সন্ত্রাসী দল হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে।

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, মধ্যপ্রাচ্যে ভঙ্গুর অবস্থা বজায় রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। আর আমরা তাদের নিষিদ্ধ হওয়া সন্ত্রাসী সংগঠন এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য করতে পারবো না। এসবের পরিপ্রেক্ষিতে আমরা দলটিকে পুরোপুরি নির্বাসিত করছি।

১৯৮০ সালের দিকে ইরানের সমর্থনে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে সাউদার্ন লেবাননে ইসরায়েলি দখলের বিরুদ্ধে লড়াই করে দলটি। ১৯৭৫-১৯৯০ সালে লেবাননে ভয়াবহ গৃহযুদ্ধের পরে হিজবুল্লাহই একমাত্র সন্ত্রাসী দল ছিলো যারা পুরোপুরি নিরস্ত্র ছিলো না। তারা নিজেদের অস্ত্রকে আরো একটি ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিরোধক হিসেবেও উল্লেখ করে।

বর্তমানে হিজবুল্লাহ লেবাননের একটি শক্তিশালী সশন্ত্র দল। এমনকি তারা দেশটির সেনাদেরও নিয়ন্ত্রণ করে। এমনকি দেশটির সরকারি নীতি নির্ধারণকেও বেশ প্রভাবিত করে দলটি।

সাম্প্রতিক বছরে, সিরিয়ার গৃহযুদ্ধেও বেশ প্রভাব বিস্তার করেছে দলটি। পশ্চিমের নীতি নির্ধারকেরা হিজবুল্লাহর বেড়ে চলা ভয়াবহ শক্তির প্রভাব দেখেছেন।

এসবের ভিত্তিতে তো বটেই সাম্প্রতিক যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত নেওয়া হলো লেবানন সরকারে দলটির ভয়াবহ প্রভাবের বিষয় উপলব্ধি করেই।চ্যানেল আই