আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে র‌্যাবের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ আটক-১

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব-৯  সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের জোয়ানরা। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প সুত্রে জানাযায়, র‌্যাব-৯  শ্রীমঙ্গল ক্যাম্পের এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে র‌্যাব জোয়ানরা  মঙ্গলবার দিবাগত রাতে শহরের সিন্দুরখান রোডস্থ সিএনজি স্টেশন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত মাদককারবারীর নাম নছর উদ্দিন (৫০)। সে শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে।
র‌্যাব-৯ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ( এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল। এ সময় আটককৃত নছর উদ্দিনের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে তাকে শ্রীমঙ্গল থানা হাজতে হস্তান্তর করা হয় ।এ র‌্যাব কর্মকর্তা আরও জানান,আটক নছর দীর্ঘদিন ধরে মাদকব্যবসার মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট ও যুবসমাজকে বিপথে চালিত করে আসছিল। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।