গত ২৭/০২/২০১৯খ্রিঃ তারিখ মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব সঞ্জয় সরকারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আসামী গ্রেফতার হয়। ১৫.৫০ ঘটিকায় এসআই/ মোঃ মাহাবুর আলম এর নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা স্টেডেয়ামের টিকেট কাউন্টারের সামনে হতে লিটন দাস (৩৫), পিতা- মৃত বাইনা দাস, মাতা-মৃত আশামনি দাস, সাং- লাক্কাতুরা চা বাগান, রাজাবাড়ী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পেয়ে জব্দ করা হয়। উক্ত চোলাইমদগুলো শহরের মাদক সেবীদের নিকট খুচরাভাবে
বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার পথে ডিবি পুলিশ কর্তৃক আটক হয়। এছাড়া এসআই/ মোঃ সারোয়ার হোসেন ভূইয়ার নেতৃত্বে অপর একটি অভিযান রাত ১.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পেপার পয়েন্টস্থ সিটি হার্ট আবাসিক হোটেলের সামনে পরিচালিত হয়। তখন উক্ত স্থান হতে ইয়াবা বিক্রিরত অবস্থায় মোঃ একবাল হোসেন জুয়েল (২৮), পিতা- মৃত তাজুল আহমদ, মাতা- মমতাজ বেগম, সাং- নোয়গাঁও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- সিলেট নামে এক মাদক ব্যবসায়িকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এসআই/ মাহাবুর আলম মন্ডল ও এসআই/ সারোয়ার হোসেন ভূইয়া আটক মাদক ব্যবসায়িদের আসামী করে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়
মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি আটক
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : ফেব্রুয়ারি, ২৮, ২০১৯, ৮:৫০ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






