আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেটের ঐতিহ্য সুরমা নদী

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরোঃ হযরত শাহজালাল (র:) যে নদীতে জায়নামাজ বিচিয়ে পার হয়েছিলেন সেই ঐতিহ্যবাহী নদীর নাম সুরমা। আর এই ওলীর পদচারনায় ইসলাম ধর্ম অনুভূতিতে ও ধর্মীয় অনুশাসন বাস্তবায়নে যেমন ধন্য সিলেটবাসী তেমনি মানুষজনও। যার কারণে সিলেট নগরীর নাম পবিত্র নগরী।পাহাড়-টিলা, বাগান-জলপ্রপাত ও নদীবেষ্টিত অঞ্চল সিলেট। সুদীর্ঘ নদী সুরমা, কুশিয়ারা, পিয়াইনসহ ছোট-বড় নদীগুলো ঘিরে রেখেছে পবিত্র নগরী সিলেটকে। সুরমা বাংলাদেশের অন্যতম দীর্ঘ একটি নদী। যার উৎপত্তি ভারতের মণিপুর পাহাড়ে, সেখান থেকে নদীটি বরাক নদী নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুটি শাখায় বিভক্ত হয়ে একটি সুরমা ও অন্যটি কুশিয়ারা নামে পরিচিতি লাভ করে। সুরমা সিলেট দিয়ে এবং কুশিয়ারা মৌলভীবাজার দিয়ে প্রবাহিত হয়েছে।এক সময় বাণিজ্য ক্ষেত্রে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ, তখন সিলেটের ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব কার্যক্রমই নদীপথে পরিচালিত হতো। বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে যাতায়াত ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, সড়কপথে অতি দ্রুত সময়ে যাতায়াত করা যাচ্ছে। কাজেই নদীপথের চাহিদা একেবারেই কমে যাচ্ছে। ময়লা-আবর্জনা, নদী দখল, ভরাট ইত্যাদি কারণে ঐতিহ্যবাহী সুরমা নদী আজ মৃতপ্রায়। শুকনো মৌসুমে নদী শুকিয়ে যায়, মানুষ গড়ে তুলে ঘর-বাড়ি, বসত-ভিটা। সিলেট শহরের অভ্যন্তরেই নদীর ওপর স্থাপন করা হয়েছে তিনটি সেতু। সম্প্রতি গড়ে ওঠা কাজিরবাজার সেতু স্থাপনের পর শুস্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, বাচ্চাদের খেলার জায়গা হয়ে যায় সুরমার বুক।সুরমা, ক্বীন ব্রিজ ও আলী আমজদের ঘড়ি মানেই সিলেট। এককথায় এই তিনটি বস্ত সিলেটের সৌন্দর্যকে যেমন বাড়িয়েছে কয়েকগুণ তেমনি ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ। সুরমা নদীর ওপর ১৯৩৬ সালে ক্বীন ব্রিজ নির্মাণ করা হয়, লোহা দিয়ে তৈরি এই ব্রিজের তৎকালীন সময়ে আর্থিক ব্যয় ছিল ৫৬ লাখ টাকা। আসামের গর্ভনর মাইকেল ক্বীন সিলেটে আগমনের সময় এই ব্রিজ নির্মাণ করা হয় এবং তার আগমনকে স্মৃতিসমৃদ্ধ করে রাখতে তার নামানুসারে ব্রিজটির নাম করা হয় ক্বীন ব্রিজ। আর ব্রিজটি ঘিরেই দাঁড়িয়ে আছে আলী আমজাদের বিখ্যাত ঘড়িটি। সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জের কৃষির প্রাণ। বিশেষ করে বোরো মৌসুমের ধান উৎপাদনে এই নদীটির গুরুত্ব সর্বাধিক। বর্ষাকালে সিলেট ও সুনামগঞ্জের বেশিরভাগ অঞ্চলই প্লাবিত হয় সুরমার ¯্রােতে। উজান থেকে পানির চাপ নিম্নগামী হয়ে এই দুই জেলাকে প্লাবিত করে। বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের কৃষকরা মাছের ওপর নির্ভরশীল থাকেন। আর মাছের চাহিদা পূরণ হয় সুরমা নদী ও নদী থেকে প্লাবিত নিম্নাঞ্চল তথা হাওর থেকে। এ ক্ষেত্রে সুরমা নদী কৃষকদের জন্য আশীর্বাদ। কিন্তু এই সুরমাই যখন আরেকটু ফুলে-ফেঁপে ওঠে, তখনই বন্যা হয়, যা কৃষকদের সুন্দর জীবন পরিচালনায় অন্যতম প্রধান অন্তরায় বা বাধা। সুরমা নদীর গভীরতা সর্বোচ্চ ১৭০ মিটার। নদীটি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে কালনী নামে মেঘনায় মিলিত হয়েছে, যার বিস্তৃতি বঙ্গোপসাগর পর্যন্ত।দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সুদীর্ঘ নদীটির পানি দিন দিন ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে, দখল করে নদীপাড়ে গড়ে উঠছে বসতি, ভরাট করা হচ্ছে নদী। সিলেট শহরেই নদীপাড়ে গড়ে তোলা হয়েছে দালানকোঠা ও মার্কেট। অচিরেই এই বেদখল হওয়া নদীপাড় উদ্ধার না হলে এবং নদী খনন করা না হলে কয়েক বছর পর সুরমা হয়তো শুধু নামেই বেঁচে থাকবে, বাস্তবে নয়! আমরা সেই সুরমা চাই যার পানির বেগ থাকবে, গভীরতা থাকবে, থাকবে দূষণমুক্ত পানি। আর এই নদী বাঁচলেই বাঁচবে কৃষক, জেলেসহ নানা পেশার মানুষ। এ সুরমা নদীর তীরে ক্রীন ব্রিজের নিচে শিল্পের শহর সিলেট শিরোনামে সিলেটের শিল্পকলা একাডেমি একটি অনুষ্টান করলেও নদীকেন্দ্রিক কোন অনুষ্টান করেননি এখনও।
তবে সিলেট শিল্পপকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত জানান শ্রীঘ্রই সুরমা নদী কেন্দ্রিক একটি অনুষ্টান করা হবে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে। সুবিধা জনক সময়ে তা বাস্তবায়ন হবে।