আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ায় নেছার আহমদ এমপিকে অভিনন্দন

জাতীয় সংসদে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও মনু নদী খন সহ জেলাবাসীর দাবী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ায় নেছার আহমদ এমপিকে অভিনন্দন
জেসমিন মনসুর| মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের  সভাপতি  ও প্রধান সমন্নয়ক এম খালেদ চৌধুরী ও সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম. সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও ক্যাম্পেইন গ্রুপের উপদেষ্টা কমিউনিটি লিডার ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই. মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটস্অ্যাপ গ্রুপের এডমিন ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সহ বিভিন্ন  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে মৌলভীবাজার – রাজনগর এলাকার  নব নির্বাচিত  মাননীয় সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা নেছার আহমদ এম পি  গত ২৬   শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে  উনার প্রথম বক্তব্যে মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ জনগনের প্রানের দাবী মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ সহ মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান ও পুনর্খনন এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এবং চা শ্রমিকদের পক্ষে মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ  সাহসী বক্তব্য উপস্থাপন করায় দেশে বিদেশে বসবাসরত সকল মৌলভীবাজার জেলাবাসীর  পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন.। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড  ক্যাম্পেইন হোয়াটস্অ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বরাবরে জেলার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে  স্মারকলিপি প্রদান করা হয়েছে. মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ জনসাধারণের দশ দফা দাবীগুলো হচ্ছে;- ১/ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ  দ্রুত চুড়ান্ত অনুমোদন , ২/ শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ. ৩/ মনু ও ধলাই নদীর বাধ পুন:নির্মাণ ও নদী খনন কাজ শুরু করা. ৪/ মনু নদীর উপর নতুন আরেকটি সেতু নির্মাণ, ৫/ মৌলভীবাজার জেলার প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ,৬ / মৌলভীবাজার জেলায় একটি ল’ কলেজ /কারিগরী/পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন,৭/ শমশেরনগর বিমানবন্দরে অন্তত সাপ্তাহিক ফ্লাইট চালু, ৮/ মৌলভীবাজার জেলার হাওরগুলোতে হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন.৯/ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ ও সংস্কারকাজ সম্পাদন করা. ১০/ মৌলভীবাজার জেলাকে এগ্রেইডে পরিণত করতে আরেকটি উপজেলা গঠন ও জেলাকে পর্যটন  জেলা ঘোষনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা.সহ  এই দাবীগুলো বাস্তবায়নে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মহোদয় ও  সম্মানিত জেলার সকল এমপিবৃন্দ অগ্রাধিকার,গুরুত্ব এবং সম্ভাবনার কথা বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণ সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন.