আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মামুন ও সম্পাদক শংকর

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরোঃ
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয়
কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন মামুন হাসান (যুগান্তর)।
সাধারণ সম্পাদক পদে পূণঃনির্বাচিত হয়েছেন শংকর দাস
(উত্তরপূর্ব)।বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে মামুন হাসান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুল কবির পাভেল (বাংলাদেশ প্রতিদিন) পান ১৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে শংকর দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম থেকে এক ভোট বেশী পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তার ১৬ ভোটের বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম পান ১৫ ভোট।এ নির্বাচনে ট্রেজারার পদে মাহমুদ হোসেন (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি শাহ কয়েস আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম (উত্তরপূর্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হুমায়ুন কবির লিটন। এছাড়া ৫জন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, আশকার আমিন রাব্বী, আনিস মাহমুদ, রফিকুল ইসলাম সুজন, শাহীন আহমদ। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন আলোকচিত্র সাংবাদিক আতাউর রাহমান আতা এবং সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সদস্য কুমার গণেশ পাল, আফতাব হোসেন, ফটোসাংবাদিক তকুল রানা।এ দিকে নির্বাচিত কমিটিকে পৃথক পৃথক ভাবে স্বাগত জানিয়েছেন দৈনিক সংবাদের বিশিষ প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক বর্তমানের সিলেট ব্যুরো চীফ শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক জনতার সিলেট ব্যুরো চীফ কামাল উদ্দিন আহমেদ, সিলেট সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, আজকের পত্রিকার সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, নাট্যকার
কামাল আহমদ দূর্জয় সহ অন্যারা।