ভারত-পাকিস্তানে বিমান হামলা ও পাল্টা হামলা যখন তুঙ্গে, তখন ‘শান্তি প্রতিষ্ঠার আশায়’ ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
শুক্রবার বিকেলে সীমান্ত দিয়ে উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়া হয়। এই পদক্ষেপের মাধ্যমে আদৌ কি ভারত-পাকিস্তানের চলমান অস্থিরতা কিছুটা হলেও প্রশমন হবে?
বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান খান জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শান্তি প্রস্তাবের বিষয়ে কথা বলতে চেয়েও ব্যর্থ হয়েছেন।
তবে ওই অধিবেশনে কাশ্মীরের সাথে দীর্ঘদিনের চলমান সংকট মীমাংসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন ইমরান খান।






