আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেটে নিহত পলিশ সদস্যদের ¯রণে “পলিশ মেমোরিয়াল ডে”

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরোঃ. সিলেট পুলিশ লাইনস এ শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসল হক
মিলনায়তানে “পুলিশ মেমোরিয়াল ডে” ২০১৯ অনুষ্ঠিত হয় পহেলা মার্চশুক্রবার সকাল ৯টায়। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছর ১ মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে” পালনের জন্য বাংলাদেশ পুলিশ সিদ্ধান্ত
গ্রহন করে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার যে সকল গর্বিত সন্তান কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের সমন্বিত উদ্যোগে “পুলিশ মেমোরিয়াল ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরূতে নিহত পুলিশ সদস্যদের শহিদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকাল ০৯:৩০ ঘটিকার সময় শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কিবরিয়া বিপিএম পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ ডিআইজি সিলেট রেঞ্জ, জনাব জয়দেব কুমার ভদ্র বিপিএম ও জনাব পরিতোষ ঘোষ অতিঃ পুলিশ কমিশনার সিলেট সেট্রোপলিটন পুলিশ। এছাড়া আর.আর.এফ এর কমান্ড্যান্ট সহ এসএমপি, সিলেট রেঞ্জ, সিলেট জেলা, এপিবিএন, র‌্যাব, পিবিআই ও টুরিস্ট পুলিশের প্রতিনিধি সহ সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ। প্রধান অতিথি নিহত পুলিশ সদস্য ১। এসআই/নূর মোহাম্মদ শিকদার
২। এসআই/সমরুল ইসলাম ৩। কনস্টেবল/৮০৬ এমরান হোসেইন ৪। কনস্টেবল/৫৩৫ চম্পক রঞ্জন দাস এর পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। জনাব গোলাম কিবরিয়া বিপিএম তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে নিহত পুলিশ সদস্যদের স্মরন করেন এবং বলেন,
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগন অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। যেকোনজাতীয় দূর্যোগে পুলিশ বাহিনীর সদস্যগনের চরম ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বূদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত হয়। কর্তব্য পালন
করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে থাকেন। দায়িত্ব পালনকালে তারা আতœত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। উল্লেখ্য যে কর্তব্যরত অবস্থায় সারা বাংলাদেশে ২০১৪ সালে ১০২ জন, ২০১৫ সালে ১২৬ জন, ২০১৬ সালে
১২৯জন, ২০১৭ সালে ১৩০ জন, ২০১৮ সালে ১৫৮ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।সারা বাংলাদেশে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।