দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে চুলা থেকে সৃষ্ট আগুনে ৬ বাড়ী ভষ্মি ভূত হয়েছে। জানাগেছে ৩ মার্চ রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এলাকার ময়রামপুর গ্রামে মাহাতাব আলির বাড়ীর রান্না ঘর থেকে সৃষ্ট আগুনে নাহারুল, হাফেজ, বাচ্চু, মজনু, হানিফের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে, ঘরে থাকা টেলিভিষন,আলমারী, কাপড়, নগদ টাকা সহ আসবাবপত্র পুড়ে গেছে, ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা, সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে হাফেজ আলি, তার ঘরে নগদ ২ লাখ পঞ্চাশ হাজার টাকা ও বাড়ীর মালামাল সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের গাড়ী গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিবার দু’টি খোলা আকাশের নীচে বসবাস করছে।
দৌলতপুরে আগুনে ৬ বাড়ী ভষ্মিভূত
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : মার্চ, ৩, ২০১৯, ৩:৩০ অপরাহ্ণ • ৩ বার পঠিত






