আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শিক্ষিকা শ্লীলতাহানির মিথ্যা মামলা থেকে অবশেষে অব্যাহতি পেলেন মানিক

 

দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইবুনাল থেকে আজ ২৪ মার্চ, এক শিক্ষিকার দায়ের করা শ্লীলতাহানির মিথ্যা মামলা থেকে অবশেষে অব্যাহতি পেলেন নিরপরাধ সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক। মামলার এজাহার সূত্রে দেখা যায় গত ২৩ জুলাই’১৮ গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সোনালি ব্যাংকের কর্মকর্তা পুলক রঞ্জন চক্রবর্তীর স্ত্রী মীনাক্ষী চক্রবর্ত্তীর করা নারী ও শিশু নির্যাতন আইনের শ্লীলতাহানির মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। এরপর বাদী পক্ষের বিজ্ঞ কৌশলী বাদী ও বিবাদী উভয়পক্ষের সাক্ষর করা আপোষ নামা জমা এবং বাদী স্কুল শিক্ষিকার এই মর্মে আর কোন আপত্তি না থাকায় মামলাটি নিষ্পত্তির আবেদন করলে বিজ্ঞ মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইবুনাল আদালত মামলাটি নিষ্পত্তির আদেশ প্রদান করেন।

 

 

বাদী পক্ষের বিজ্ঞ কৌশলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাদী মীনাক্ষী চক্রবর্ত্তী ও বিবাদী সোলেমান আহমেদ মানিক এর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনাল আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ মামলাটি নিষ্পত্তি করে দেন।

এব্যাপারে নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর জনাব,এডভোকেট আমিরুল ইসলাম(পংকি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষের ভুল বুঝাবুঝির অবসান হওয়াতে পক্ষদ্বয়ের আবেদনের প্রেক্ষিতে অদ্য উক্ত মোকদ্দমাটি বিজ্ঞ আদালত নিষ্পত্তি করে দিয়েছেন।

মামলার বাদী মীনাক্ষী চক্রবর্ত্তী এই প্রতিবেদককে মামলা নিষ্পত্তির বিষয়ে বলেন, হ্যা আমাদের মাঝে আর কোন বিরোধ নেই, আমরা উভয়ে নিজেদের মাঝে সমস্ত ভুল বুঝাবুঝির নিষ্পত্তি ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে আজ বিজ্ঞ আদালত মামলার নিষ্পত্তি করেছেন।