আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল-দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের নতুনবাজার’র সোনারবাংলা রোডে অবস্থিত আরহাম আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত বিপ্লব পালের মসলার মিলকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল মাছের বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান-উক্ত অভিযানে খাদ্যপণ্যে অনুমোদনহীন রং মিশ্রিত করা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ’র সদস্যরা সহযোগিতা করেন।