আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ফলোআপ: বড়লেখার নিহত আইনজীবির ব্যবহ্রত ২ টি মোবাইল ফোন উদ্বার

ফলোআপ:
বড়লেখার নিহত আইনজীবির ব্যবহ্রত ২ টি মোবাইল ফোন উদ্বার
কুলাউড়া(মৌলভীবাজার)সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় খুন হওয়া নারী আইনজীবী আবিদা সুলতানার ব্যবহ্রত ২ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদ্রাসা মসজিদের ইমামের গাড়িচালকের কাছ থেকে ১টি মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এর আগের দিন আইনজীবির বাসার ভাড়াটিয়া ও হত্যা মামলার প্রধান আসামী মসজিদের ইমাম তানভীরের ব্যাগ থেকে উদ্বার করা হয় আরও একটি মোবাইল ফোন। পুলিশ ধারণা, তথ্য গোপন ও আলামত যাতে না পাওয়া যায় এজন্য হত্যার পর আবিদার ফোন নিয়ে আসে তানভীর। আবিদার মোবাইল ফোনের কল লিস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশাবাদী।
এদিকে ১০ দিনের রিমান্ডে থাকা তানভীরের কাছ হত্যার ক্লু পেয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলতে নারাজ পুলিশ।
তবে বড়লেখা থানার ওসি(তদন্ত) জসিম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গাছ কাটা,জমি-জমা নিয়ে অভ্যন্তরীণ বিবাদ থেকে এ হত্যাকান্ড ঘটতে পারে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার মূল কারণ জানা সম্ভব হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, রবিবার (২৬ মে) দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাড়ি থেকে আবিদা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আবিদার বাবার বাড়ির ভাড়াটিয়া তানভীর পালিয়ে যায়। ২৭ মে দুপুর দেড়টায় শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসা এলাকা থেকে মসজিদের ইমাম তানভীর আহমদকে গ্রেফতার করে পুলিশ।এর আগে তানভীরের মা,স্ত্রীকে আটক করে পুলিশ। তারা ৩ জন এখন পুলিশি রিমান্ডে আছে।