আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কানাডায় জাতীয় শােক দিবস পালিত

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আলবার্টা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শােক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন দিয়ে শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। আলবাটা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে শােক সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ রফিক, মিনু মঈনুল, মােঃ মােশাররফ হােসেন নাজমুল আহসান, আলবার্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যানথনি জ্যাকব সহ আরাে অনেকে। কবিতা আবৃত্তি করেন জাহিদ হক এবং তাশফীন হোসেন

শােক সভায় বক্তরা বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন আজ। আজকের এই দিনে কলঙ্কলেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকতা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। পলাতক খুনিরা এখনাে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আন্তর্জাতিক আইনি সহায়তার মাধ্যমে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

সভা শেষে ১৫ আগস্ট কালো রাতে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মােনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন কাজী রহমান সুজা। চ্যানেল আই