ব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলাম পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান কে রক্তাক্ত জখম করেছে একই এলাকার ইসমাইল গংরা। মঙ্গলবার ২৭ আগষ্ট সন্দ্বা ৬ টার দিকে হাসপাতালে যাবার পথে ইসমাইল গংদের বাড়ির সামনে আসলে দেশীয় অস্র নিয়ে হামলা করে তাকে পুকুরে ফেলে দেয় ইসলাম গংরা।
এঘটনায় আব্দুল খালিক(৫০) বিলাল হোসেন(৩৫)আবু সুফিয়ান(২২) নামক আরো ৩ জন আহত হয়েছেন।স্থানীয়রা উদ্ধার করে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বলেন, ধারাবাহিক হুমকি ধমকি দিয়ে আসছিল ইসমাইল গং রা। অবসর প্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধার উপর বর্বর হামলায় এলাকা জুড়ে নিন্দার ঝড় বইছে।
এব্যাপারে ইসমাইল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এসংবাদ পরিবেশন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।






