আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শুভ উদ্ভোধন নতুন ক্রিকেট একাডেমী দ্যা ক্রিকেট গার্ডেন

স্পোর্টস প্রতিনিধিঃ গত ৩ ফেব্রুয়ারী মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে উদ্ভোধন হলো নতুন ক্রিকেট একাডেমী দ্যা ক্রিকেট গার্ডেন। উদ্ভোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন, সিপিএম এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম রাজু,সিপিএম সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম,বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল,সাবেক ক্রিকেটার ও ছাত্রনেতা জাকির হোসেন উজ্জল,জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের সহ সভাপতি সারওয়ার মজুমদার ইমন,এমসিএস এর চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ,পৌরসভার প্যানেল মেয়র ও ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন,সাবেক ফুটবলার রায়হান আহমদ,শিল্পী  চৌধুরী  এ সময় উপস্থিত ছিলেন অনুর্ধ্ব ১৪ বিভাগীয় দলের ম্যানেজার নিয়াজ খান,জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুহুল আমীন রাহুল,জেলা ক্রিকেট দলের ম্যানেজার রাব্বি, অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের ক্রিকেটার শাহনূর রহমান,ফাহিম রাজু,ফরহাদ,রায়হান সহ জেলার সাবেক ক্রিকেটাররা ,দ্যা ক্রিকেট গার্ডেন এর প্রতিস্টাতা, মাহবুব ইজদানী ইমরান বলেন প্রায় ২০ বছর আগে দ্যা ক্রিকেট গার্ডেন এর শুরু হলেও এর কার্যক্রম শুরু করা যায়নি। আজ উনার ২০ বছরের স্বপ্ন পূর্ন হলো। মৌলভীবাজারের ক্রিকেটকে এগিয়ে নিতে ২০০০ সালে আমরা শুরু করি,কোচের দায়িত্বে ছিলো, বন্ধু মুন্না কিন্তু হঠাৎ তার চাকুরী হয়ে যাওয়াতে তা আর আগায়নি দীর্ঘ ২০বছর পর আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।এ পর্যন্ত প্রায় ১২০ জন ছাত্র ভর্তি হয়েছে আশা করি শীঘ্রই তা ১৫০ ছাড়িয়ে যাবে। সপ্তাহে ৪ দিন ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবে,জাতীয় দলের তারকা ক্রিকেটাররা আমাদের সময় দিবেন বলে নিশ্চিত করেছেন এছাড়াও সিলেট বিভাগের স্বনামধন্য কোচরা আমাদের এখানে অনুশীলন করাবেন।ক্রিকেট অনুশীলনের সাথে সাথে ইংরেজীতে পারদর্শীতার জন্য স্পোকেন ক্লাস করানো হবে। তিনি বলেন ক্রিকেটের উন্নয়নে কাজ করে যেতে চাই আশা করি সবার সহযোগীতা পাবো এই একাডেমীর চেয়ার ম্যানের দায়িত্বে আছেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি কামাল হোসেন। এই কলেজ মাঠকে আমরা একটি আকর্ষনীয় মাঠে পরিণত করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জেলা পর্যায়ে নিয়মিত নতুন নতুন ক্রিকেটার উপহার দিবো বলে বিশ্বাস করি।