আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জে চা বাগান লেকে সাঁতার কাটতে গিয়ে চা শ্রমিক সন্তানের মৃত্যু

রাকেল আনছারী, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : সরকারী মালিকানাধীন কমলগঞ্জের কুরমা চা বাগানের লেকে সাঁতার কাটতে গিয়ে সচীন নায়েক (১৬) নামের এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুন) বিকাল ৬টায় কুরমা চা বাগানের ১২ নম্বর সেকশনের লেক থেকে নিহতের মরদেহ উদ্ধার  করা হয়।নিহত সচীন কুরমা চা বাগানের বড় লাইন এলাকার মুক্তিযোদ্ধা মোকেশ নায়েকের ছেলে।চা শ্রমিকরা জানান, সোমবার বিকালে তিন বন্ধু মিলে চা বাগানের ১২ নম্বর সেকশনের লেকে সাঁতার কাটতে যায় সচীন। এক পর্যায়ে দুই বন্ধু সাঁতার কেটে উপরে উঠে আসলেও লেকের পানিতে তলিয়ে যায় সচীন। পরে স্থানীয়রা মিলে তাকে উদ্ধারে পানিতে নামেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযানকালে সোমবার সন্ধার পর তার লাশ পানিতে ভেসে উঠে। পরে চা বাগানের লোকজনের সহযোগিতায় স্থানীয় উদ্ধারকারীরা নিহতের মরদেহ পানি থেকে তুলেন।কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।সোমবার রাত সাড়ে ৯টায় আলাপকালে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করবে। পারিবারিকভাবে কোন অভিযোগ করা না হলে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নিহতের মরদেহ শেষ কৃত্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।