আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে কাঁচা মরিচে খুলেছে কৃষকের ভাগ্য।

আদমদীঘি (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় গত কয়েক দিনে কাঁচা মরিচ বিক্রিতে কৃষকরা লোকসানের পর হাঠাৎ করেই প্রতিকেজি ৮৫ টাকার দরে বিক্রি হচ্ছে। গতকাল শনিবার সকালে পাইকারি হাট বাজারে কাঁচা মরিচের দাম বেশি পাওয়ায় কৃষককের মুখে ফুটেছে হাসি। খুলেছে তাদের ভাগ্য। কয়েকদিন আগে কৃষকরা হাটবাজারে মাত্র ১০/১২ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করে হতাশা নিয়ে ঘরে ফিরেছিল। দাম বেশি পওয়ায় মহা আনন্দে মরিচ চাষে আগ্রহি হয়ে উঠবেন বলে চাষীরা জানান।
আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ৫শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমান বেশী। এখানকার মরিচ ঢাকা চট্রগ্রাম সিলেট কক্স্রবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। গত এক সপ্তাহ আগেও আদমদীঘি উপজেলার সর্বত্র হাটবাজার গুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বেচাকেনা হয়েছে মাত্র ১০ থেকে ১২ টাকা কেজিতে। এতে মরিচ চাষীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন। গতকাল শনিবার উপজেলার হাটবাজার গুলোতে হঠাৎ করেই সেই মরিচ পাইকারি বেচাকেনা হচ্ছে ৮০ টাকা থেকে ৮৫ টাকা কেজিতে। আর খুচরা বাজারে বিক্রি চলছে ৯৫ টাকা থেকে ১শ টাকা কেজি।
মরিচ পাইকার রোস্তম আলী ও উজ্জল হোসেন জানায়, তারা ৮০ থেকে ৮৫ টাকা কেজি কাঁচা মরিচ কিনে চট্রগ্রাম, ঢাকা, ককক্সবাজারে সহ দেশের বিভিন্ন জেলার মোকামে সরবরাহ করে থাকেন। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং মোকাম গুলোতে কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় চড়া দামে মরিচ কিনতে হচ্ছে। আমইল গ্রামের মরিচ চাষী জাহাঙ্গীর আলম জানায়, এবার মরিচের ফলনও হয়েছে বাম্পার। এক সপ্তাহ আগে ১০ থেকে ১২ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। এখন সেই মরিচ ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি করতে পারায় আমরা খুব খুশি। মরিচ ব্যবসায়ীরা জানায়, আদমদীঘি প্রতি সপ্তাহের হাট বারের দিন এলাকা থেকে কক্্রবাজার, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় চার হাজার মন কাঁচা মরিচ ট্রাকযোগে সরবরাহ করা হয়ে থাকে।