আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বাংলার ব্যান্ড সংগীতের উজ্জল নক্ষত্র প্রয়াত সংগীত শিল্পী আইয়ূব বাচ্চু

বাংলার ব্যান্ড সংগীতের উজ্জল নক্ষত্র প্রয়াত সংগীত শিল্পী আইয়ূব বাচ্চুকে উৎসর্গ করে সিলেটের জনপ্রিয় ব্যান্ড তারকা রেজওয়ান রাজ তার নিজস্ব কথা ও সুরে ‘চাইনি প্রেম’ শিরোনামে নতুন গান পরিবেশন করেন। উক্ত গানটি আগামীকাল সন্ধ্যা ৬ টায়
 রেজওয়ান রাজ এর Rez-One Raaz এ মুক্তি পাবে।
গানে মিউজিকে রয়েছেন সব্যসাচী রনি, মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রানা শেখ, সুহেল আহমদের ভিডিও গ্রাফিতে গানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের দৈনিক একাত্তরে কথা পত্রিকা।
গানটি সম্পর্কে সংগীত শিল্পী রেজওয়ান রাজ জানান, ছোটবেলা থেকেই আইয়ূব বাচ্চুর গান শুনে বড় হয়েছি। সেই অনুপ্রেরণা থেকে প্রয়াত আইয়ূব বাচ্চু স্যারকে আমার এই মৌলিক গানটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে উৎসর্গ করলাম। শীঘ্রই আমার আরো কিছু মিউজিক ভিডিও মুক্তি পাবে।