আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যায় এজাহারনামীয় সেবুল হাসান (৩৮) গ্রেফতার ঃ

গত ১৯/০৭/২০২০খ্রি: তারিখ জনাব মোঃ সোহেল রেজা-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট এর সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ সুরমা থানার একটি চৌকশ পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় ৬নং আসামী সেবুল হাসান (৩৮) পিতা- লিলু মিয়া, সাং- গাঙ্গু (স্কুলের পিছনের বাড়ী), বরইকান্দি ১নং রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে ঢাকা পালিয়ে যাওয়ার কালে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে গত ১০/০৭/২০২০ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার ভাবনা পয়েন্টে ভাবনা রেষ্টুরেন্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন’কে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গীয় বাবলা তালুকদারকে কুপালে তিনি দৌড়ে প্রাণ রক্ষা করেন। দুষ্কৃতিকারীগন ঘটনা ঘটিয়ে ঈঘএ অটো রিক্সা ও মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে আত্মগোপন করে। এই হত্যার ঘটনায় মো: ইকবাল হোসেন রিপন এর স্ত্রী ফারজানা আক্তার তমা ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-১১/০৭/২০২০খ্রি:, রুজু করা হয়। ইতোমধ্যে উক্ত ঘটনায় ০৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধৃত সেবুল হাসানকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।