আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কুষ্টিয়া কুমারখালীতে ধর্ষণের অভিযোগে আটক ১

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে ৫ জন মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  রাসেল নামের একজনকে আটক করেছে পুলিশ। এজাহার অনুযায়ী জানা যায়, ৮ জুলাই রাতে মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে মোঃ জয় (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে এসে খুনকার তলা নামক স্থান থেকে ইঞ্জিন চালিত ভ্যানযোগে কামারপাড়া চরে কলাবাগানে নিয়ে গিয়ে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন(২৪), আশরাফ আলীর ছেলে রাসেল(৩০), মোঃ বাদশাহের ছেলে নাসিম(২০) ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নু(৪০) সহ ৫ জন জোরপূর্বক ধর্ষণ করার পর তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ধর্ষিতা পরবর্তীতে ধর্ষকদের পরিবারের চাপে পালিয়ে ঢাকা চলে যাবার কারনে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করে। শুক্রবার (২৪ জুলাই) ধর্ষিতা নিজে বাদী হয়ে কুমারখালী থানায় সশরীরে এসে মামলা দায়ের করে। মামলা নং ২২ তাং ২৪/০৭/২০২০।এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, ৮ তারিখের গ্যাং রেপের বিষয়টি তিনি জানার পর কোনভাবেই বাদীকে খুঁজে না পাবার কারনে ব্যবস্থা নিতে পারেননি বাদী সশরীরে থানায় এসে অভিযোগ দেবার পর মামলা এন্ট্রি হয়েছে এবং একজন আসামী গ্রেফতার হয়েছে।