আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় «» পুরুষের সমতা নিশ্চিত করতে কমপক্ষে দুইজন নারী কমিশনার রাখার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। «» আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

সিলেটে মার্বেল খেলা থেকে তুলে নিয়ে হত্যা প্রধান আসামী আতিক পুলিশের খাঁচায়

এমদাদুর রহমান চৌধুরী জিয়া সিলেট ব্যুারোঃ সিলেটের মোগলাবাজারে পূর্ব শএুতার জেরে মারবেল খেলা থেকে তুলে নিয়ে রাহিদ মিয়া (২৫) নামে এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মোগলাবাজার থানা পুলিশের একটি চৌকস টিম হত্যা মামলার প্রধান আসামী আতিক মিয়া (৫৫) কে আটক করে ২৪ জুলাই কোর্টে সোর্পদ করেছে। আটক আতিক মোগলাবাজার থানার সোনাপুর এলাকার মৃত চান মিয়া ওরফে চান্দই মিয়ার পুএ।
পুলিশ জানায় ২৩ জুলাই দুপুরে মোগলাবাজার থানাধীন সোনাপুর সাকিনে পূর্ব বিরোধের জের ধরে মো: রাহিদ মিয়া(২৫) পিতা: ফজলু মিয়া, সাং সোনাপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেটকে মার্বেল খেলা হইতে প্রতিপক্ষের লোকজন উঠাইয়া পার্শ্ববর্তী স্থানে নিয়া এলোপাথারিভাবে মারপিট করিয়া ও কোপাইয়া মাথা, হাত, পা, পায়ের গোড়ালিতে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন তাহাকে উদ্ধার করিয়া সিলেটে নেওয়ার জন্য সোনাপুর হইতে নৌকাযোগে কটালপুর যাওয়াকালে নৌকার মধ্যে মো: রাহিদ মিয়া মারা যায়।
নিহতের ভাই সাহিদ মিয়া বাদী হয়ে দেয়া অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানায় মামলা নং ১৩ রুজ করা হয়। তারিখ ২৩/০৭/২০২০।
পরবর্তীতে মোগলাবাজার থানা পুলিশের একটি টিম মামলার ঘটনায় প্রধান (১নং) আসামী আতিক মিয়া(৫৫) পিতা: মৃত চান মিয়া@ চান্দই মিয়া, সাং সোনাপুর, থানা: মোগলাবাজার, সিলেটকে গ্রেফতার করে।
এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন এডিসি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস জ্যোতির্ময় সরকার পিপিএম ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুল ইসলাম।