আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কুষ্টিয়া জেলা প্রশাসকের এতিমদের সাথে ঈদের আনন্দ উদযাপন

রোকনুজ্জামান কুষ্টিয়া॥
কুষ্টিয়ায় কোরবানী ঈদ-উল-আযহা উপলক্ষে এতিমদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টার সময় সরকারি শিশু পরিবার (বালিকা) ও জেলা কারাগার পরিদর্শন করেন তিনি । ঈদ উপলক্ষে সরকারি শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করেন। এ সময় সম্মানিত জেলা প্রশাসক শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং কারাগারের কয়েদিদের খোঁজ খবর নেন। এ সময় জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপতত্ত্বাবধায়ক মাহাফুজা খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান শাখা এবং গোপনীয় শাখা) আহমেদ সাদাত উপস্থিত ছিলেন।