আজ-  ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত «» সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা «» Tourism Fair 2026 Concludes with an Emphasis on Leveraging Artificial Intelligence in Tourism Management «» শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণ-অনুদানের চেক পেলেন দুই যুবক «» রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ব্যাপক ঘাটতি; «» মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  «» জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজার মডেল থানা পুলিশের আরও একটি সাফল্য

ফয়েজ উর রহমান সোহেল: মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম) বার এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক হুমাইন কবির,এসআই জিয়াউল ইসলাম অন্যন্য ফোর্সদের সাথে নিয়ে গোপন অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ২জন আসামীকে কুমিল­া জেলার সদর দক্ষিন থানাদিন সোয়াগাজি এলাকা থেকে গত ১৩ আগষ্ট গ্রেপ্তার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০২ তারিখ ০১/০৩/২০২০ ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এজহার নামীয় আসামী সদর উপজেলার আথানগিরী এলাকার চান্দ আলীর পুত্র রজব আলী (৩৫)। এবং মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০৫ তারিখ ০৩/০২/২০২০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী একই এলাকার আব্দুল আলিম এর পুত্র খলীল মিয়া (৪৫)। আটককৃতরা দুর্র্ধষ প্রকৃতির ডাকাত এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাত রজব আলীর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ০৮ টি মামলা এবং ডাকাত খলিল এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ০৫ টি মামলা রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেনে মডেল থানার এসআই জিয়াউল ইসলাম। পুলিশ আরো জানায়, গ্রেপ্তার পরবর্তি আসামী ডাকাত খলিলের দেওয়া তথ্যমতে ১ টি স্বর্ণের চেইন যার মুল্য অনুমান ৪০ হাজার টাকা উদ্বার পুর্বক জব্দ করা হয়। এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।আটককৃতদের আজ ১৪ আগষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।