আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময়

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে
প্রশিক্ষণের বিকল্প নেই
………………….. উপ সচিব মোহাম্মদ শাহিন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞান ব্যক্তি জীবনকে করে আলোকিত, দেশকে করে সমৃদ্ধশালী। তাই শুধু বৈদেশিক মুদ্রা নয়, বরং দেশের অর্থনীতির চাকাতে শক্তিশালী করতে বেকার জনগোষ্টিকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। বিদেশ গমণে কোন দালাল নয়, সরকার নির্দেশিত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিদেশমূখী হতে হবে।
তিনি ২৪ অক্টোবর শনিবার দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর শিরিন আক্তার, শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন।
এসময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিনকে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।